
বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পদক ব্যালন ডি’অর এবার ওঠেছে পুরুষ বিভাগে ইংল্যান্ডের হ্যারি কেন এবং নারী বিভাগে স্পেনের অ্যালেক্সিয়া পুতেয়াসের হাতে।
বায়ার্ন মিউনিখের ৩৩ বছর বয়সী স্ট্রাইকার হ্যারি কেন ২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংরেজ খেলোয়াড় হিসেবে পুরুষ বিভাগে এই পুরস্কার জয় করলেন।
পুতেয়াস টানা তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জয় করলেন স্পেন তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস। নিজের স্প্যানিশ সতীর্থ আইতানা বোনমাতির কাছ থেকে তিনি এই খেতাব পুনরুদ্ধার করে একটি অনন্য রেকর্ড গড়লেন।
অন্যান্য বিভাগেও পুরস্কার জয়ে স্পেনের জয়জয়কার।
লন্ডনে অনুষ্ঠিত এ পুরস্কার অনুষ্ঠানে ২০০১ সালে ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ব্যালন ডি’অর জয়ী সাবেক স্ট্রাইকার মাইকেল ওয়েন ঘোষণা করেন মেয়েদের ২০২৬ সালে ব্যালন ডি’অর বিজয়ীর নাম।
পুতেয়াস এর আগে ২০২১ ও ২০২২ সালেও এই খেতাব জিতেছিলেন।
গত মৌসুমে বার্সার হয়ে লিগ ও চ্যাম্পিয়নস লিগ জেতেন। ৫৩ বলে ২৬ গোলের পাশাপাশি ১৫টি অ্যাসিস্টও করেন। স্পেনের হয়ে জেতেন নেশনস লিগ।
সেরা স্ট্রাইকার কেইন ও কোরাল
মেক্সিকান ক্লাব পাচুয়া নারী দলের স্ট্রাইকার শার্লিন কোরাল জিতেছেন বর্ষসেরা স্ট্রাইকারের ট্রফি।
ছেলেদের বর্ষসেরা স্ট্রাইকারের ট্রফি বায়ার্ন মিউনিখ তারকা হ্যারি কেইনের।
গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেন কেইন।
ছেলেদের সেরা ক্লাব পিএসজি
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ট্রফি ধরে রাখার পাশাপাশি ঘরোয়া লিগ শিরোপাও ধরে রেখেছে লুইস এনরিকের পিএসজি। টানা দ্বিতীয় বছর ট্রফিটি জিতল।
ম্যাচ থাকায় পিএসজি প্রতিনিধি দল পাঠাতে পারেনি। তাদের পক্ষ থেকে ছেলেদের বর্ষসেরা ক্লাবের ট্রফি নিলেন উসমান দেম্বেলে। গত বছর ব্যালন ডি’অর জেতেন পিএসজি তারকা।
ছেলে ও মেয়েদের সেরা গোলকিপার স্পেনের
ছেলে ও মেয়েদের ক্যাটাগরিতে সেরা গোলকিপারের ট্রফি পেলেন দুজন স্প্যানিশ। স্পেন নারী দলের গোলকিপার কাতা কোল ও স্পেন ছেলেদের দলের গোলকিপার উনাই সিমোন।
মেয়েদের উদীয়মান লোপেজ
মেয়েদের উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেলেন বার্সেলোনার ২০ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ভিকি লোপেজ।
তরুণ উদীয়মান ইয়ামাল
ছেলেদের ২০২৬ তরুণ উদীয়মান খেলোয়াড়ের ট্রফি পেলেন ১৯ বছর বয়সী লামিনে ইয়ামাল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








