
জার্মানির পূর্বাঞ্চলে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে দু’জন নিহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে ম্যাগডেবার্গ শহরের কাছে একটি মহাসড়কে বিমানটি বিধ্বস্ত হয়।
পুলিশের এক মুখপাত্র জানান, দুর্ঘটনার সময় পুরো বিমানটিতে আগুন ধরে যায়। জরুরি উদ্ধারকর্মীরা বিমান থেকে দু’জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন।
বিমানটি কেন বিধ্বস্ত হলো, তা এখনো জানা যায়নি। পুলিশ ও জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে রয়েছে এবং মহাসড়কটি বন্ধ রাখা হয়েছে।
জানা গেছে, বিমানটি ক্রপ শহরের একটি এভিয়েশন ক্লাবের নামে নিবন্ধিত ছিল। দুপুর ১২টা ৩৩ মিনিটে (১১:৩৩ জিএমটি) ক্লাবটির এয়ারফিল্ড থেকে উড্ডয়ন করেছিল বিমানটি।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








