ইরান, নতুন সামরিক পদক্ষেপ, খবর,  অত্যন্ত উদ্বেগজনক, রাশিয়া, মারিয়া জাখারোভা,
মারিয়া জাখারোভা। সংগৃহীত

ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের খবরকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে অভিহিত করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইরানের ওপর মার্কিন নতুন হামলার আশঙ্কা ‘অত্যন্ত উদ্বেগজনক’ এবং মস্কো হরমুজ প্রণালীতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার আশা করে।
 
আল জাজিরা সোমবার (২ নভেম্বর) জানায় হয়েছে, জাখারোভা বলেছেন, বিগত মাসগুলোর করুণ অভিজ্ঞতা দেখায় যে ইরানের বুকে মৃত্যু ও ধ্বংস ডেকে আনা সামরিক হঠকারিতা দেশটির জনগণের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার অদম্য ইচ্ছাকে গুঁড়িয়ে দিতে সম্পূর্ণ অক্ষম। আজ যারা নতুন হামলার হুমকি দিচ্ছেন, তাদের বিষয়টি বিবেচনা করা উচিত। 

Advertisement

তিনি আরো বলেন, কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা এবং শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীদের সহায়তা করা অত্যন্ত জরুরি। পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করা এবং তা বাস্তবায়নে সহায়তা করতে মস্কো প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান। 

জাখারোভা বলেন, আমরা হরমুজ প্রণালীতে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার আশা করি, যেখানে প্রণালীর তীরবর্তী দেশগুলোর পাশাপাশি বৈশ্বিক অর্থনীতির স্বার্থে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথটির বাধাহীন ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে চাওয়া দেশগুলোর বৈধ স্বার্থও যথাযথভাবে বিবেচনায় নেয়া হবে। এ বিষয়টি ইরানের ক্ষেত্রেও পুরোপুরি প্রযোজ্য, যারা বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি অবৈধ নৌ অবরোধের মুখোমুখি রয়েছে।