
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর ওবানেতে সোমবার একটি মাধ্যমিক বিদ্যালয়ে গুলিতে দুই শিক্ষক আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন স্কুলটির প্রধান শিক্ষক। এ ঘটনায় ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। আহত দুজনের আঘাত প্রাণঘাতী নয়।
তুরস্কের বার্তা সংস্থা আনদোলু সোমবার (১২ অক্টোবর) জানায়, দেশটির শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, এক শিক্ষার্থীকে এ ঘটনার জন্য সন্দেহ করা হচ্ছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ ও বুশ-দ্যু-রোন বিভাগের আইনপ্রণেতা সাবরিনা রুশাশের সাথে লাকানাল মাধ্যমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন।
ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটিভির তথ্য অনুযায়ী, ৫৩ বছর বয়সী প্রধান শিক্ষকের ডান নিতম্বে গুলি লেগেছে। ৩৭ বছর বয়সী ওই শিক্ষকের উরুতে গুলি লেগেছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তাঁদের আঘাত প্রাণঘাতী নয়। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে তদন্ত শুরু হয়েছে।
ওবান শহরের মেয়র জ্যঁ-পিয়ের স্কুইলারি জানিয়েছেন, কোনো শিক্ষার্থী আহত হয়নি। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ফ্রান্সের বিভিন্ন স্থানে চলমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের সাথে এ ঘটনার সম্পর্ক নেই। ওই বিদ্যালয়ে কোনো অবরোধও ছিল না।
শিক্ষামন্ত্রী জেফ্রে ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে বলেন, এটি ফরাসি সমাজে ‘নিয়ন্ত্রণহীন সহিংসতার বিস্তার’ তুলে ধরেছে। তিনি বলেন, ‘এর বিরুদ্ধে আমাদের কথা ও কাজে সবাইকে সক্রিয় হতে হবে।’ তিনি আরো বলেন, এমন হামলার মুখেও ক্ষতিগ্রস্ত শিক্ষাপরিবারের পাশে ফ্রান্সের জাতীয় শিক্ষা ব্যবস্থা ঐক্যবদ্ধ ও দৃঢ়ভাবে থাকবে
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








