শিল্পী
আপন জুয়েলার্সের নতুন বিজ্ঞাপনচিত্রে শিল্পীরা। সংগৃহীত

বিয়ের মৌসুমকে কেন্দ্র করে আপন জুয়েলার্সের নতুন প্রচারাভিযান ‘আপন ওয়েডিং মুনসুন’। এ উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ বিষয়ভিত্তিক বিজ্ঞাপনচিত্র। ডট থ্রি প্রোডাকশন লিমিটেডের ব্যানারে নির্মিত বিজ্ঞাপনটির পরিচালনা করেছেন নির্মাতা মেহেদি হাছিব। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মালাইকা চৌধুরী ও মডেল রাজ মানিয়া।

বিয়ের উৎসবের আবহ, বিশেষ জিঙ্গেল ও নৃত্যনির্দেশনার সমন্বয়ে নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি। এর নাচের অংশকে ঘিরে দর্শকদের সম্পৃক্ত করতে আয়োজন করা হয়েছে ‘আপন ওয়েডিং মুনসুন—ড্যান্স চ্যালেঞ্জ’।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চ্যালেঞ্জে অংশ নিতে বিজ্ঞাপনে প্রদর্শিত নাচ অনুসরণ করে নিজেদের পরিবেশনার ভিডিও ধারণ করে ফেসবুক, টিকটক অথবা ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে। ভিডিও পোস্টে আপন জুয়েলার্সকে ট্যাগ করতে হবে। অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা ১০ জন নৃত্যশিল্পীর জন্য থাকবে আপন জুয়েলার্সের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার।

নির্মাতা হিসেবে কাজের পাশাপাশি প্রাণীকল্যাণ ও পরিবেশ নিয়েও দীর্ঘদিন ধরে কাজ করছেন মেহেদি হাছিব। বর্তমানে তিনি বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ারের সদস্যসচিব হিসেবে প্রাণীকল্যাণ, প্রাণ-প্রকৃতি ও জলবায়ু সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে যুক্ত রয়েছেন।

‘আপন ওয়েডিং মুনসুন’ ক্যাম্পেইনটি এবারের বিয়ের মৌসুমে দর্শকদের অংশগ্রহণের সুযোগ রেখে নতুন ধরনের একটি আয়োজন হিসেবে সামনে এসেছে। বিজ্ঞপ্তি