জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবিতে নিখোঁজ ২
ads

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জ সুরমান নদীতে গভীর রাতে নোঙ্গর করা বালুভর্তি একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় দুইজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত ২টায় জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার মাছবাজার ঘাটের পাশে এই দুর্ঘটনা ঘটে। নৌকায় থাকা অপর চার শ্রমিক সাঁতরে তীরে এলেও দুইজনের কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজরা হলেন- আবুল কাশেমের ছেলে মোবাশ্বির (২৫) ও পিয়াস উদ্দিনের ছেলে মারুফ (২০)। তারা জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের বাসিন্ধা।
স্থানীয়রা জানান, ইনাতনগর গ্রামের গোবিন্দ দাসের ‘তমা নৌপরিবহন’ নামের বালুভর্তি নৌকাটি প্রায় সাড়ে সাত শ’ ঘনফুট বালুভর্তি ছিল। রাতে নৌকাটি সুরমা নদীর তীরে চামার বাড়ির পাশে নোঙ্গর করে রাখা ছিল। ছয়জন শ্রমিক নৌকায় অবস্থান করছিলেন। তাদের মধ্যে দুইজন নৌকায় ভেতরে বিশ্রামকক্ষে ঘুমিয়ে ছিলেন। বাকি চারজন নৌকাতেই বালুর উপর বসে ছিলেন। রাত প্রায় ২টায় হঠাৎ নৌকার ভেতরে পানি ঢুকতে শুরু করে। এতে খুঁটির সাথে বাঁধা নোঙ্গরের রশি ছিঁড়ে নৌকাটি নদীতে ডুবে যায়। এ সময় ঘুমিয়ে থাকা দুই শ্রমিক পানির নিচে তলিয়ে নিখোঁজ হন। অপর চার শ্রমিক সাঁতার কেটে নদীর তীরে উঠেন।