বাগমারায় দুস্থ ও অসহায় মানুষের মধ্যে চেক বিতরণ
ads

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা

দুস্থ ও অসহায় মানুষের মধ্যে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ভবানীগঞ্জ নিজ কিনিকের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে এ চেক বিতরণ করা হয়।  অনুষ্ঠানে ৫০ জন অসহায় ব্যক্তিকে ১০ হাজার টাকা করে মোট পাঁচ লাখ টাকার চেক দেয়া হয়। চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার বলেন, ‘জনগণের প্রতিনিধি হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে আমি সব সময় সচেষ্ট রয়েছি। এলাকার দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতে চাই। এ জন্য আপনাদের সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।’ সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী শাহিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন জামায়াতের আমির কাজী রফিকুল ইসলাম, বাগমারা উপজেলার স্মার্ট টিমের পরিচালক আব্দুল গাফফার এবং সংসদ সদস্যের কার্যালয়ের প্রেস সচিব আসাদুল আল ফিরোজসহ অন্য ব্যক্তিরা।