
অবিশ্বাস্য এক ইনিংস খেলে ওয়ানডে ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার বৈভব সূর্যবংশী। মাত্র ২৮ বলে সেঞ্চুরি করেছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটাই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে ভারত ‘এ’ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই রেকর্ড গড়েছেন বৈভব।
আরো পড়ুন : ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে, তারপরও আমাকে একটা বিমানও দিচ্ছে না
এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ফ্রেজার-ম্যাগার্কের। ২০২৩ সালে দ্য মার্শ কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ম্যাগার্ক ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।
কাতারের দোহাতে আরব আমিরাত আগে ব্যাট করে করে ৮ উইকেটে ২৪৯ রান। জবাব দিতে এ রিপোর্ট লেখা পর্যন্ত একপ্রান্ত আগলে রেখে তাণ্ডব চালিয়ে যাচ্ছেন সূর্যবংশী।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









