
রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কার্যক্রমে সংশ্লিষ্টতা, বিডিআর হত্যাকাণ্ডে ষড়যন্ত্র এবং হত্যাকারীদের সাথে যোগসাজসের অভিযোগে মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩১ অক্টোবর) রাতে ডিবির একটি দল রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করে।
তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো: শফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘সাবেক মেজর হাফিজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আদালতের মাধ্যমে আরো অধিকতর তদন্তের জন্য রিমান্ডের আবেদন করা হবে আজ।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








