ডিএমপি, মামলা, অভিযান
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে ৪ হাজার ৪০৭ মামলা করা হয়েছে সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে ৪ হাজার ৪০৭ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে, বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ছয়টি বাস, একটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ মোট ১২৯টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১১টি বাস, আটটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ১০৮টি মোটরসাইকেলসহ মোট ২০১টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৩টি বাস, তিনটি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ১০৯টি  সিএনজি ও ২৮২টি মোটরসাইকেলসহ মোট ৫৫৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬০টি বাস, ৪৪টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি ও ১৭২টি মোটরসাইকেলসহ মোট ৫০৭টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক- তেজগাঁও বিভাগে ১০টি বাস, একটি ট্রাক, পাঁচটি কাভার্ডভ্যান, ৫৩টি সিএনজি ও ১৫৮টি মোটরসাইকেলসহ মোট ৩৪৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ৭৭টি বাস, ৫০টি ট্রাক, ৭৩টি কাভার্ডভ্যান, ১২৭টি সিএনজি, ৩৫৮টি মোটরসাইকেলসহ মোট ৯৬২টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৬০টি বাস, ৫৬টি ট্রাক, ৩১টি কাভার্ডভ্যান, ১৪১টি সিএনজি ও ৪৮৫টি মোটরসাইকেলসহ মোট ১১০৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৫১টি বাস, নয়টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ২২৮টি মোটরসাইকেলসহ মোট ৬০১টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ১০১৯টি গাড়ি ডাম্পিং ও ৫৮১টি গাড়ি রেকার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে। সূত্র : বাসস