
ক্যারিবীয়রা যেন থামছিলই না। টার্গেট কতো হতে পারে তা নিয়ে চিন্তার ভাঁজ ছিল টাইগারদের। অবশেষে বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিল ওয়েস্ট ইন্ডিজ।
চতুর্থ দিন শেষে লড়াইয়ের নিয়ন্ত্রণ ছিল ওয়েস্ট ইন্ডিজের হাতে। কাভেম হজের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় পুঁজি গড়েছে সফরকারীরা।
৩১৫ রানের লিড নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ৩৪৫ রান। সকালে সেঞ্চুরিয়ান কাভেম হজের উইকেট তুলে নিয়ে সফরকারীদের প্রথম ধাক্কা দেয় স্পিনার নাঈম হাসান। ১৯৪ বলে ১৪২ করে ফেরেন তিনি।
এরপর আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। জাস্টিন গ্রিভসকে এলবিডব্লিউর শিকার করেন তিনি।
দলীয় ৩৭২ রানের মাথায় আউট হন শামার জোসেফ। ৩ বলে ১ রানে তার উইকেট তুলে নেন নাঈম হাসান।
এরপর উইকেটে নেমে দ্রুত রান তোলেন জসুয়া বিশপ। ১১ বলে ২০ রান করেন তিনি। ৩৯ রানে অপরাজিত থাকেন আমির জাঙ্গু।
অবশেষে ৬ উইকেট হারিয়ে ৩৯৮ রানে ইনিংস ডিকলিয়ার করে ওয়েস্ট ইন্ডিজ। আর বাংলাদেশ পায় ৩৬৯ রানে বিশাল টার্গেট।
তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ নেন ২টি করে উইকেট।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








