বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, সিলেট টেস্ট, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম
বল করছেন মেহেদী হাসান মিরাজ। সংগৃহীত

সিলেট টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং সহায়ক উইকেটে বাংলাদেশের বোলারদের বেশ ভালোভাবেই সামলেছেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা। রান তুলেছেন ওভারপ্রতি চারের বেশি গতিতে। 

Advertisement

তবে সেশনের শেষ দিকে দুই উইকেট তুলে নিয়ে কিছুটা স্বস্তি দিয়েছে বাংলাদেশের স্পিনাররা। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ বিরতিতে গেছে ২ উইকেটে ১২৮ রান নিয়ে। বাংলাদেশের লিড নেয়া ৩০ রান বাদ দিলে তাদের পুঁজি ৯৮ রান।

রোববার চতুর্থ দিন সকালে ৭ রান নিয়ে ব্যাটিং শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দুই ওপেনার ব্রেন্ডন কিং ও জশুয়া ডা সিলভা। প্রথম ঘণ্টায় কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান যোগ করেন তারা।

Advertisement

তাতে দ্রুতই প্রথম ইনিংসের ঘাটতি ঘুচিয়ে লিড নেয় ক্যারিবীয়রা। শেষ পর্যন্ত এই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। তার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ৩৬ রান করা জশুয়া ডা সিলভা। তবে ব্রেন্ডন কিং তুলে নেন ফিফটি।

তবে বিরতির একটু আগে ৬১ রানে তাকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন মেহেদী হাসান মিরাজ। তবে কেভাম হজ ইতোমধ্যে থিতু হয়ে গেছেন, ৩০ রান নিয়ে অপরাজিত আছেন তিনি। ০ রানে মাঠে আছেন উইকহাম।

এর আগে প্রথম ইনিংসে আগে ব্যাট করে ৩৫৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ৬ উইকেট নেন হাসান মাহমুদ। জবাবে তাওহীদ হৃদয়ের ২৪২ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৩৮৬ রান করে বাংলাদেশ। ৩০ রানের লিড পায় টাইগাররা।