মুমিনুল হক, টেস্ট, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ টেস্ট দল
মুমিনুল হককে ছাড়াই দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করা হয়েছে। ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টের দল থেকে একটি পরিবর্তন এসেছে। লম্বা বিরতি শেষে টেস্ট দলে ফিরেছেন অমিত হাসান।

Advertisement

আগামী ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। কনকাশনজনিত কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না মুমিনুল হক।

মূলত প্রথম টেস্টে ব্যাটিংয়ের সময় কনকাশনে আক্রান্ত হন মুমিনুল। নিয়ম অনুযায়ী, কনকাশন শনাক্ত হলে মাঠে ফেরার আগে খেলোয়াড়কে বাধ্যতামূলকভাবে অন্তত সাত দিন খেলা থেকে দূরে থাকতে হয়।

আরো পড়ুন—সানিয়া মির্জার মসজিদ নির্মাণ নিয়ে যা জানালেন তার বাবা

সে কারণেই সিলেট টেস্টে মুমিনুলকে পাওয়া যাচ্ছে না। তার জায়গায় দলে ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটসম্যান অমিত হাসান। সবশেষ গত ৬ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে খেলেছিলেন এই ডানহাতি ব্যাটার। 

এর আগে গত ২৮ জুন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় অমিতের। অভিষেক ম্যাচের দুই ইনিংসে তিনি করেছিলেন যথাক্রমে ৪ ও ২৫ রান। এরপর টেস্ট দল থেকে বাদ পড়েন তিনি। সুযোগ হয়নি সিরিজের প্রথম ম্যাচে।

মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে সিলেট টেস্টে নামবে স্বাগতিকরা। সিরিজ বাঁচাতে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

সিলেট টেস্টের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও অমিত হাসান।