সানিয়া মির্জা, মসজিদ নির্মাণ, ভারতের মুসলমান
ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা। ফাইল ছবি
ads

মসজিদ তৈরির জন্য জমি দান করছেন সানিয়া মির্জা—এমন খবরে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। অবশেষে এ নিয়ে মুখ খুললেন তার বাবা ইমরান মির্জা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইনস্টাগ্রামে তিনি জানান, সানিয়া কিংবা তার পরিবার যেকোনোভাবে কেনা জমি নিজেদের ইচ্ছামতো ব্যবহারের অধিকার রাখেন। তবে আমি স্পষ্ট করে জানাতে চাই—সানিয়া মির্জার টেনিস একাডেমি যেখানে নির্মিত হয়েছে, সেই জমিতে কোনো মসজিদ নির্মাণ করা হচ্ছে না।

তিনি আরো জানান, আর ভারত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন ও সানিয়া মির্জার যে ছবিটি ভাইরাল হয়েছে, সেটিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।

বাবার সাথে সানিয়া মির্জা

 

ইমরান মির্জা বলেন, সানিয়া বর্তমানে যে সামাজিক বা জনকল্যাণমূলক কাজ করছেন, ভবিষ্যতে করবেন কিংবা অতীতে করেছেন—এসবই তার ব্যক্তিগত ও একান্ত বিষয়। এগুলো প্রকাশ্যে আনার অধিকার কারো নেই, বিশেষ করে সানিয়া নিজে বিষয়গুলো নিশ্চিত না করে থাকলে।

আরো পড়ুন—৫৬ বছর বয়সে বিয়ে করলেন কাশ্মিরের মুখ্যমন্ত্রী, পাত্রী সাংবাদিক