ট্রাভিস হেড
ট্রাভিস হেড ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ট্রাভিস হেড। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭৫ বলে সেঞ্চুরি করেন হেড। এক দিনের ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটারের এটি দ্রুততম সেঞ্চুরি। 

সতীর্থ ম্যাট রেনশর রেকর্ড ভেঙেছেন হেড। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই ৮৬ বলে সেঞ্চুরি করেছিলেন রেনশ।

রেকর্ড গড়া ইনিংসে ১৫টি চার ও তিনটি ছক্কায় ৮৪ বলে ১১২ রান করেন হেড। ৮১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে অস্টম সেঞ্চুরি করলেন তিনি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে এটি প্রথম শতক তার। 

জিম্বাবুয়ের বিপক্ষে অষ্টম অস্ট্রেলিয়ান ব্যাটার হিসেবে সেঞ্চুরি করলেন হেড। প্রথম ওয়ানডেতে মাত্র ৪ রানে আউট হয়েছিলেন তিনি।

হেডের রেকর্ড সেঞ্চুরি, কুপার কনোলির ৭৮ ও মিচেল মার্শের ৫৩ রানের সুবাদে জিম্বাবুয়ের বিপক্ষে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৫৬ রানের পাহাড় গড়েছে ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। 

প্রথম ওয়ানডে ৫৯ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। বাসস