বাইপাইল আন্ডারপাসে পরিত্যক্ত ককটেল
বাইপাইল আন্ডারপাসে পরিত্যক্ত ককটেল। নয়া দিগন্ত
ads

ঢাকার আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)।
‎
‎বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যার দিকে আশুলিয়ার বাইপাইল আন্ডারপাসে ককটেলগুলোর সন্ধান পাওয়া যায়। পরে নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে রাখা হয়।
‎
‎এসআরবি জানায়, সন্ধ্যা ৭টার দিকে আন্ডারপাসে ককটেলগুলো দেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়া হয়। পরে এসআরবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পর্যবেক্ষণ চালান এবং ককটেলগুলো তাজা অবস্থায় দেখতে পান। পরে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
‎
‎এসআরবি-৪, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার এম এম রেজাউল হক জানান, সন্ধ্যায় খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আন্ডারপাসে ককটেলগুলো দেখতে পায়। ‎এলাকাটি নিরাপদ রাখতে প্রাথমিকভাবে পুরো স্থান ঘিরে রাখা হয়।
‎
‎এদিকে ককটেলগুলো পরীক্ষা-নিরিক্ষা ও নিষ্ক্রিয় করার জন্য বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা পৌঁছালে বিস্তারিত নিশ্চিত করা সম্ভব হবে বলেও জানান এসআরবি-৪-এর এই কর্মকর্তা।