এলজিইডি, কর্মশালা
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। নয়া দিগন্ত
ads

কুমিল্লার চৌদ্দগ্রামে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মো: মনিরুজ্জামানের সঞ্চালনায় কর্মশালায় নির্ধারিত বিষয়ে আলোচনা করেন ডিইএস স্পেশালিষ্ট বেটস প্রকৌশলী মো: আবদুল্লাহ আল নূর।

বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদ মো: শাহআলম রাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবুল কালাম আজাদ, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী ও চিওড়া ইউপির চেয়ারম্যান মো: আবু তাহের।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আবদুল্লাহ আল মামুন সাগর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: লতিফুর রহমান, উপজেলা সহকারি প্রকৌশলী মিনহাজুল আবেদীন, উপ-সহকারি প্রকৌশলী পলাশ চন্দ্র রায় ও মশিউর রহমান, পৌরসভার সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরামসহ ইউপি প্যানেল চেয়ারম্যানবৃন্দ ও এলজিইডি’র উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।