
সিরাজগঞ্জে এলপি গ্যাস, ভোজ্য তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানকালে, মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণ ও পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে প্রাণের এক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাতি, বিরালাকুঠি ও বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সোহেল শেখ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে এলপি গ্যাসের বাজারমূল্য ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেয়া হয়।
অভিযানে বড় বাজারসহ বিভিন্ন ডিলার পয়েন্টে ভোজ্য তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুত ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
এ সময় স্থানীয় ব্যবসায়ী নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








