
নোয়াখালীর বেগমগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার শাখার উদ্যোগে কৃষকদের প্রশিক্ষণ ও বীজ ধান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা জামায়াতের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি ও সাবেক বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা অর্থনীতি ও কৃষি বিভাগের সেক্রেটারি কৃষিবীদ দ্বীন মোহাম্মদ, বেগমগঞ্জ উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি নুরুল্লাহ, উপজেলা প্রচার সম্পাদক হাবিবুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বেগমগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মোছলেহ উদ্দিন জায়েদ, বেগমগঞ্জ উপজেলা কৃষক শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি নুরুল হুদা ও আলাইয়াপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণের সহ-সভাপতি আবু তৈয়ব।
এ সময় ১৪০ জন কৃষককে আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি তাদের মাঝে বীজ ধান বিতরণ করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








