আখেরি মোনাজাত, ইজতেমা, মুসলিম
ইজতেমায় হাজারো ধর্মপ্রাণ মুসল্লির সমাগম। নয়া দিগন্ত

দিনাজপুর শহরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে তিন দিনব্যাপী জেলা ইজতেমার সমাপ্ত হয়েছে। 

Advertisement

রোববার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে আখেরি মোনাজাতে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। 

আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনির বিন ইউসুফ। তিনি কাকরাইল মসজিদের বাংলাদেশ তাবলীগ জামাতের শুরা কমিটির অন্যতম শীর্ষস্থানীয় সদস্য ও মুরুব্বি।

Advertisement

ইজতেমার শেষ দিনে লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান। আল্লাহর দরবারে হাত তুলে দুই চোখের পানি ফেলে নিজেদের গুনাহ মাফ ও বিশ্বশান্তি প্রার্থনা করেন মুসল্লিরা।

মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। ইমানি শক্তি বৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য ও বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশেষভাবে দোয়া করা হয়।
​
দিনাজপুর জেলাসহ আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমায় অংশ নেন। দ্বীনি ও ধর্মীয় বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই ইজতেমার কার্যক্রম পরিচালিত হয়।