
আগামীর দিন হোক সম্ভাবনাময় স্লোগানকে সামনে রেখে ছাত্র ও যুব সমাজের উদ্যোগে নোয়াখালীতে সমাবেশ অনুষ্ঠিত।
রোববার (৮ নভেম্বর) সকালে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি ও সাবেক বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন।
জেলা শহর মাইজদী নবাব কনভেনশন হলে এ ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ছাত্র ও যুবসমাজের মধ্যে নতুন উদ্দীপনা, নেতৃত্বের বিকাশ এবং আগামীর সম্ভাবনাময় রাজগঞ্জ ও বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বেগমগঞ্জের ৬ নম্বর রাজগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমির ও সম্ভ্যাব চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হাছনাতের সভাপতিত্ব অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী জেলা সভাপতি আবদুল্লাহ আল মাহবুব। জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ৭ নম্বর একলাশপুর ইউনিয়নের সম্ভ্যাব চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন, বেগমগঞ্জ যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার জাকের হোসাইন।
সমাবেশে রাজগঞ্জ ইউনিয়নের বিশিষ্ট শিক্ষাবিদ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ বিপুলসংখ্যক ছাত্র ও যুবসমাজ উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








