বাস, আগুন, হতাহত, ফায়ার সার্ভিস
আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। এ নিয়ে টানা তিন রাতে তিনটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

Advertisement

রোববার (৮ নভেম্বর) ভোররাতে উপজেলার শরীফবাগ এলাকায় আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি বাসে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রোববার ভোররাতের দিকে আফাজ উদ্দিন কলেজের সামনে শরীফবাগ এলাকায় নবীনগর থেকে স্নোটেক্স গার্মেন্টসের কর্মীদের আনা-নেয়ার কাজে ব্যবহৃত পুরোনো ডি-লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এর প্রায় ৪০ মিনিট পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

Advertisement

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটিতে নাশকতামূলকভাবে আগুন দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খান জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাসটির আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে প্রায় পাঁচ লাখ টাকার মালপত্র উদ্ধার করা সম্ভব হয়েছে।