
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এ সময় তারা মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে মন্ত্রীকে দেখতে যান জামায়াতের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যরা মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তার চিকিৎসার খোঁজখবর নেন। পাশাপাশি তার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসাসংশ্লিষ্টদের কাছ থেকেও খোঁজ নেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর নায়েবে আমির ও আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুলসহ মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় জামায়াত নেতৃবৃন্দ মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন এবং তিনি যেন সুস্থ হয়ে স্বাভাবিক কর্মজীবনে ফিরতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, এর আগে শুক্রবার (৬ নভেম্বর) সকালে সিলেটের কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মন্ত্রীকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








