
নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে ধাক্কা লেগে নাসিম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার উজানি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিম হোসেন উজানি গ্রামের মাহমুদুল এর ছেলে।
জানা যায়, শুক্রবার দুপুরে চৌমাশিয়া (নওহাটা) মোড় থেকে তার মোটরসাইকেল পরিষ্কার করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন নাসিম। পথে উজানি গ্রামে পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে ধাক্কা খায়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








