
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আরো সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৫১ জন।
শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিভাগভিত্তিক মৃত্যুর চিত্র
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজন, সিলেট বিভাগে তিনজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
এর ফলে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৭৮ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৬ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে।
নতুন আক্রান্ত ও মোট সংক্রমণ
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৭৩ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৬২ হাজার ৮০৮ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৮ জন। এতে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৫৪ জনে।
হাসপাতাল ভর্তি ও সুস্থতার হার
গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে এ পর্যন্ত দুই লাখ ৩৫ হাজার ৪৮২ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ২৬ হাজার ৪৪০ জন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









