
নাটোরের বাগাতিপাড়ায় ইজিবাইকের ধাক্কায় অমিও কুমার (৫৯) নামের এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ( ৩ নভেম্বর) রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত অমিও উপজেলার পৌর এলাকার বিহারকোল মহল্লার মৃত কার্তিক সরকারের ছেলে এবং বিহারকোল বাজারের একজন চা বিক্রেতা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ি থেকে উপজেলার বিহারকোল বাজারে অবস্থিত তার চায়ের দোকানে যাওয়ার সময় একটি ইজিবাইক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসা জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, সড়ক দুর্ঘটনায় অমিও নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এমনটা তিনি শুনেছেন। তবে রাজশাহীর সংশ্লিষ্ট থানা থেকে এখনো কোনো মেসেজ পাননি। মেসেজ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে জানান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








