ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ, ফয়জুল হক বাপ্পি, নাসিম আনোয়ার জাকি, জালাল উদ্দিন বাবলু, ফেনী স্বেচ্ছাসেবী সংগঠন
ফয়জুল হক বাপ্পি ও নাসিম আনোয়ার জাকি। সংগৃহীত
ads

ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ফয়জুল হক বাপ্পিকে সভাপতি ও নাসিম আনোয়ার জাকিকে সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত করা হয়েছে।

আগামী দুই বছরের জন্য নতুন এই কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা জালাল উদ্দিন বাবলু।

সম্প্রতি ফেনী শহরের গোল্ডেন প্যালেস রেস্তোরাঁয় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফয়জুল হক বাপ্পীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকি। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপদেষ্টা জালাল উদ্দিন বাবলু।

সভায় সংগঠনের সব সদস্যের উপস্থিতিতে বিগত দুই বছরের কার্যক্রমের আর্থিক বিবরণী ও সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করা হয়।

সভায় সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকি জানান, গত দুই বছরে ছোট-বড় ৬০টি কর্মসূচির মাধ্যমে সংগঠনটি প্রায় ২১ লাখ টাকার বেশি ব্যয় করেছে।

আবাসন, শিক্ষা, চিকিৎসা, মানবিক সহায়তা, খাদ্য, দুর্যোগকালীন সহায়তা ও কর্মসংস্থান সহায়তাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। এ সময় সংগঠনের কার্যক্রমে সহযোগিতার জন্য শুভাকাঙ্ক্ষী, দাতা ও উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি বিগত দিনের সফলতা ও ব্যর্থতা নিয়েও আলোচনা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে কয়েকজন নতুন সদস্য অন্তর্ভুক্ত করে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেন উপদেষ্টা জালাল উদ্দিন বাবলু।

নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন আনোয়ারুল ইসলাম ও মহিম উদ্দিন পৃথিবী। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নিশাদ আদনান। ক্রীড়াবিষয়ক সম্পাদক কপিল উদ্দিন, দফতর সম্পাদক রেহানা পারভীন এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন দিলরুবা আক্তার।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন আসাদুজ্জামান দারা, ডা. শিহাবউদ্দিন মাহমুদ, ফরিদ মাহমুদ মজুমদার, তাসমিন আহমেদ, তারেক চৌধুরী, মুরাদ হাসনাত রফি ও আব্দুর রহিম (প্রবাসী)।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনগুলোতে নতুন কমিটি আরো দক্ষতার সাথে নতুন নতুন কার্যক্রম পরিচালনা করবে। ফেনীকে আরো মানবিক, সহানুভূতিশীল ও সুন্দর জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করার জন্য সবার দোয়া চেয়েছেন নতুন কমিটির নেতারা।