
সিলেটে থামছেনা ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন ২৪ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪২ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৫ জন।
মঙ্গলবার (৩ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৪ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে সাত, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে এক, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, হবিগঞ্জ সদর হাসপাতালে তিন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, হবিগঞ্জ সদর হাসপাতালে তিন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে চারজন রয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি ৭৫ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৭, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১, নর্থ ইস্ট মেডিক্যালে এক, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, হবিগঞ্জ সদর হাসপাতালে ১১, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, সুনামগঞ্জ সদর হাসপাতালে তিন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত বিভাগে শনাক্ত ৯৪২ জনের মধ্যে হবিগঞ্জে ৩৮০, সুনামগঞ্জে ২১১, সিলেটে ২৩২ এবং মৌলভীবাজারে ৮৬ জন রয়েছেন। এছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরো ৩৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
চলতি বছর সিলেট বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা ৫৪ বছর বয়সী নুরুল আলম। এর আগে ২৫ অক্টোবর সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা চার বছর বয়সী ফারদিন আহমদের মৃত্যু হয়।
এর আগে, গত ১৮ অক্টোবর সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নেপাল চন্দ্র দাস (৫২) মারা যান। ১৬ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যালে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ছলিমা বেগম (৬০), ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যালে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কৃষ্ণ দাস (৪৫) এবং ২ আগস্ট সিলেট ওসমানী মেডিক্যালে আফিয়া খানম (৫৪) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
আগের ২৪ ঘণ্টায় সিলেটে ডেঙ্গুতে একজনের মৃত্যুর পাশাপাশি ২২ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








