
কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা মছনিয়াকাটা এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে রশিদ আহমেদ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রশিদ আহমেদ পহরচাঁদা দক্ষিণ পাড়ার মরহুম সুলতান আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রশিদ আহমেদ পহরচাঁদা এলাকার নিজ বাড়ি থেকে রেললাইনের ওপর দিয়ে হেঁটে মেয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটির নিচে কাটা পড়ে তার শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন দুর্ঘটনাস্থল থেকে তার শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরইতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল আহমেদ সিকদার।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








