গোবিপ্রবিতে আন্তর্জাতিক ভাষা সেন্টার ও বায়োলজিক্যাল ইনস্টিটিউট চালুর সিদ্ধান্ত
গোবিপ্রবির পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস কমিটির ৯ম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। নয়া দিগন্ত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আন্তর্জাতিক ভাষা সেন্টার ও আন্তর্জাতিক অফিস চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি, একাডেমিক ও গবেষণা কার্যক্রমকে আরো গতিশীল করতে ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্স চালুর সিদ্ধান্ত নেয়া হয়।

Advertisement


সোমবার(২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভিসি অধ্যাপক ড. মো: সোহেল হাসানের সভাপতিত্বে তার অফিস কক্ষে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস কমিটির ৯ম সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।


সভায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) ডা: কে এম বাবর, প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো: মোরাদ হোসেন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো: কামরুজ্জামান, এএসভিএম অনুষদের ডিন ড. মাহবুব হাসান, গোপালগঞ্জ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: গোলাম মোর্শেদ মোল্যা, বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. কাজী আজিজুল মওলা, শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলীর প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী ড. মো: আব্দুল্লাহ আল আসাদ এবং পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দফতরের পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া উপস্থিত ছিলেন।


সভায় সর্বসম্মতিক্রমে দ্রুত এসব সিদ্ধান্ত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করে বলা হয়, এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে, প্রায় ১০ হাজার শিক্ষার্থীর উচ্চশিক্ষা ও বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।