স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), শুটারগান, উদ্ধার
এসআরবির অভিযানে উদ্ধার অস্ত্র। নয়া দিগন্ত

নাটোরের বড়াইগ্রামে বাজারের ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
 
রোববার (১৮ অক্টোবর) সকালে এসআরবির সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল আসাদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর ক্যাম্পের আভিযানিক দল শনিবার রাতে গোপালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় পূর্ণকলস গ্রামে সিদ্দিক চেয়ারম্যানের ঘাসের জমির আইলের ওপর কলাগাছের নিচে একটি বাজারের ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে বাজারের ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়। 

দুপুরে উদ্ধার আলামত আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়।