
কিশোরগঞ্জের কটিয়াদীতে ১০০ পিস ইয়াবাসহ মো: কাশেম মিয়া (২৫) নামে এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পশ্চিমহাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক কাশেম ওই গ্রামের মরহুম মতি মিয়ার ছেলে ও এলাকার চিহ্ণিত মাদককারবারি নুরুন্নবীর সহযোগী।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানা পুলিশের একটি দল করগাঁও পশ্চিমহাটি এলাকায় অভিযান চালায়। এ সময় প্যান্টের জিপার থেকে ১০০ পিস ইয়াবাসহ কাশেমকে তার বড় ভাইয়ের বসতঘর থেকে আটক করা হয়। মাদককারবারির উদ্দেশে তিনি ইয়াবাগুলো নিজের হেফাজতে রেখেছিলেন বলে জানা গেছে।
কটিয়াদী মডেল থানার ওসি মো: রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ কাশেমকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








