
নারায়ণগঞ্জের বন্দরে পরকীয়া সন্দেহ ও পারিবারিক কলহের জের ধরে সুফিয়া আক্তার নিশি নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছেন স্বামী আব্দুল মান্নান মনির। হত্যার পর স্বামী নিজেই জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন দিয়ে পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।
মঙ্গলবার ভোররাত ৪টার দিকে তিনগাঁও উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, পরকীয়া সন্দেহ ও পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রাতে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রী ঘুমিয়ে পড়লে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ ও গলা কেটে হত্যা করেন স্বামী।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, পারিবারিক কলহে এ হত্যা। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








