
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নোবিপ্রবির বীরশ্রেষ্ঠ শহীদ মো: রুহুল আমিন অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘সিএসটিই বিভাগের শিক্ষার্থীদের সামনে সম্ভাবনার বিশাল ক্ষেত্র উন্মুক্ত রয়েছে। এখানে অর্জিত
জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে তোমরা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে বলে আমি মনে করি।’
তিনি আরো বলেন, ‘ভবিষ্যতে তোমরা যে যেখানেই থাকো, নিজেদের আচার-আচরণ ও নীতি-নৈতিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখবে এবং পরিবারের মুখ উজ্জ্বল করবে। বর্তমান প্রেক্ষাপটে শীর্ষস্থানীয় একটি বিষয়ে তোমরা ডিগ্রি অর্জন করলে, যা তোমাদের স্বপ্ন পূরণে সহযোগী হবে বলে আমার বিশ্বাস।’
এ সময় বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জ্ঞাপন ও নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনে বিভাগের শিক্ষার্থীদের সরব উপস্থিতির প্রত্যাশা ব্যক্ত করেন ভিসি।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাহিদ আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিএসটিই বিভাগের অধ্যাপক ড. আসাদুন নবী। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








