
মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে ফাহিম (৭) নামে এক শিশুশিক্ষার্থী নিহত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ফাহিম রাজনগর বেলেপাড়া গ্রামের ইছাহক আলীর ছেলে। সে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল ফাহিম। রাস্তা পার হওয়ার সময় মেহেরপুর থেকে ছেড়ে আসা দ্রুতগতির গোল্ডেন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনার পর পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে।
স্থানীয়রা জানান, নিহত ফাহিমের বাবা ইছাহকের পরিবারে এর আগেও বড় ধরনের ট্র্যাজেডি ঘটেছে। দুই বছর আগে রাজনগর মশুরিভাজা বিলের পানিতে ডুবে দু’টি মেয়েসন্তান মারা গেছে। সন্তান হারানোর বেদনায় পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।
মেহেরপুর সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, গোল্ডেন লাইন পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








