
নোয়াখালীর সদরে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রবিউল হোসেন (১৯) নামে এক তরুণের বিরুদ্ধে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে এ ঘটনায় ভুক্তভোগীর বাবা সুধারাম মডেল থানায় মামলা করেন।
অভিযুক্ত রবিউল একই ইউনিয়নের ধন্যপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
ভুক্তভোগী কিশোরীর বাবার অভিযোগ, তার মেয়ে একসময় মাদরাসায় পড়াশোনা করতো। বর্তমানে তার লেখাপড়া বন্ধ রয়েছে। একই বাড়ির রবিউল দীর্ঘদিন তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিলেন।
তিনি জানান, গত সোমবার রাতে তার মেয়ে ঘরের বাইরে বাথরুমে যায়। পরে ঘরে ফেরার সময় রবিউল তাকে রান্নাঘরে নিয়ে ধর্ষণ করে। ওইদিন বাজার থেকে বাড়ি ফেরার পর তার সন্দেহ হলে মেয়ের কাছে বিষয়টি জানতে চান। তখন কিশোরী তাকে ধর্ষণের কথা জানায়। পরে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেন। এরপর অভিযুক্তের পরিবারের সদস্যরা ঘটনা অস্বীকার করেন এবং উল্টো তাদের গালমন্দ করেন।’
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রবিউলকে একাধিকবার কল করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
সুধারাম থানার ওসি মো: নজরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








