নিহত
নিহত জোবায়ের। নয়া দিগন্ত

নড়াইলের লোহাগড়া উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামে সহপাঠীর মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নবম শ্রেণির ছাত্র জোবায়ের (১৪) নিহত হয়েছে। 

Advertisement

শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জুবায়ের ব্রাহ্মণডাঙ্গার হাফিজুর মোল্যার ছেলে এবং স্থানীয় সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, জুবায়ের এক সহপাঠীর কাছ থেকে মোটরসাইকেল নিয়ে চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। মোটরসাইকেল চালানোর সময় ব্রাহ্মণডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাত পায়। 

হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শামীম আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।