আটক
আটক মাহবুব আলম। নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি মো: মাহবুব আলমকে (৪৯) আটক করা হয়েছে। 

Advertisement

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে তাকে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আটক করা হয়েছে।

মাহবুব কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর থানার যুগিয়া দরগাপাড়া এলাকার আনসার শেখের ছেলে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুষ্টিয়া সদর থানার মামলায় মাহবুব আলমের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় ভারতে পালানোর চেষ্টা করলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে।

এ বিষয়ে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো: তুহিন বলেন, ‘এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’