
সিরাজগঞ্জের রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাপ্পু সরকার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তেলিজানা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত পাপ্পু সরকার বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা এনামুল সরকারের ছেলে। তিনি পরিবার নিয়ে তেলিজানা এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নারিকেল গাছ পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন পাপ্পু। পরে গাছের সাথেই তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।
রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মাহফুজার রহমান বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৌশলে গাছ থেকে লাশটি নামিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








