
বাগেরহাটের শরণখোলা উপজেলায় নারিকেল গাছ থেকে পড়ে মাহিন হাওলাদার (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু মাহিন মোরেলগঞ্জ উপজেলার ইসমাইল হাওলাদারের ছেলে।
নিহত মাহিনের বড় ভাই রাজু হাওলাদার জানান, তাদের বাবা তাদেরকে ফেলে খুলনা থাকেন। তারা শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবুনিয়া আবাসন পল্লীতে বসবাস করেন। তার ছোট ভাই মাহিন একসময় পড়াশোনা করতো। এখন কেউ ডাকলে কারো সুপারি, কারো নারিকেল পেড়ে দেয়।
তিনি আরো জানান, আজ সকালে মাহিন পার্শ্ববর্তী রহমান তালুকদারের নারিকেল গাছে ওঠে নারিকেল পাড়ার জন্য। সেই গাছ থেকে পড়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে নিয়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। হাসপাতাল থেকে মাহিনকে খুলনা রেফার্ড করলে পথেই তার মৃত্যু হয়।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত কমিউনিটি মেডিক্যাল অফিসার বিশ্বজিৎ মজুমদার বলেন, নারিকেল গাছ থেকে পড়ে আহত মাহিন নামের ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে পথেই তার মৃত্যু হয়।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম বলেন, গাছ থেকে পড়ে শিশুর মৃত্যুর খবর শুনে হাসপাতালে গিয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








