
রাজবাড়ীর পাংশা উপজেলায় তিন চাকার অবৈধ নসিমন গাড়ির চাপায় নূর ইসলাম নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামে শিশুটির নিজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু নূর ইসলাম চরঝিকড়ী গ্রামের গোলাপ মণ্ডলের ছেলে।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে শিশুটি খেলতে খেলতে বাড়ির সামনে রাস্তার উপর উঠে পরে। এ সময় গরুবোঝাই একটি নছিমন শিশু নূর ইসলামকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








