
মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে শ্রীনগর উপজেলার ফৈনপুর কাঠেরপুল সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, উপজেলার যশুরগাঁও গ্রামের মো: স্বপন (৩৪) ও সিরাজগঞ্জ সদর থানার সয়াধানগড়া গ্রামের মো: মনির শেখ (২৮)।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইশতিয়াক আশফাক রাসেল নয়া দিগন্তকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১০টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) রিজাউল কাজীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম শ্রীনগর থানাধীন ফৈনপুর কাঠেরপুল সংলগ্ন ফৈনপুর স্ট্যান্ডে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় স্বপন ও মনিরকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








