ছুরিকাঘাতে, নারী, নিহত
নিহত ব্যক্তির লাশ। নয়া দিগন্ত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সৎ ছেলের ছুরিকাঘাতে মা আয়েশা বিবি (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। 

Advertisement

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ধরমপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আয়েশা ওই গ্রামের বাবুলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক বিরোধের জেরে শনিবার সন্ধ্যার দিকে আয়েশা বিবির সাথে তার সৎ ছেলে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আতিকুর ছুরি দিয়ে তার পেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আহত আয়েশার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, ঘটনার পরপরই অভিযুক্ত আতিকুর রহমান পালিয়ে যান। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।