লোড হচ্ছে...
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: হাসান আলী জানান, খবর পেয়ে তারা যাত্রাবাড়ীর কুতুবখালী মাদরাসা এলাকায় যান। সেখানে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৫ দিন আগে

১৩ নভেম্বর রাজশাহী নগরীর ডাবতলা এলাকার ভাড়া বাসায় যান লিমন। বিচারকের ভাই পরিচয়ে বাসায় প্রবেশ করে সেখানে থাকা তাসমিন নাহার ও তার ছেলে তাওসিফের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান তিনি। এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হন মা ও ছেলে।
৯ দিন আগে

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন গণমাধ্যমকে জানান, নিহতের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। ঘটনার সময় বাড়িতে শুধু নিহতের স্ত্রী ছিলেন। তবে ঘটনার বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না। কারা, কী কারণে এবং কীভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
২৩ দিন আগে

হাসপাতালে সুমন আলীর ছেলে মোহাম্মদ ফাহিম জানান, রাতে তিনি তাদের কাঁচামালের দোকানে বসা ছিলেন। এ সময় মুখ ও মাথায় মাস্ক, রুমাল ও ক্যাপ পরা ছয়জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। ফাহিম নিজেকে বাঁচাতে দৌড় দিলে হামলাকারীরা তার পেটের ডান পাশে ছুরিকাঘাত করে। দূর থেকে বিষয়টি দেখতে পেয়ে সুমন আলী দৌড়ে এসে ছেলেকে বাঁচানোর চেষ্টা করেন এবং হামলাকারীদের একজনকে জাপটে ধরেন। এ সময় দুর্বৃত্তরা সুমন আলীর বাম পায়ের হাঁটুর নিচে গুলি করে পালিয়ে যায়।
১৬ অক্টোবর, ২০২৬

পারিবারিক বিরোধের জেরে শনিবার সন্ধ্যার দিকে আয়েশা বিবির সাথে তার সৎ ছেলে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আতিকুর ছুরি দিয়ে তাকে পেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
৪ অক্টোবর, ২০২৬


