অনুদানের চেক বিতরণ, (ডানে) মতবিনিময় সভা
অনুদানের চেক বিতরণ, (ডানে) মতবিনিময় সভা। নয়া দিগন্ত

পটুয়াখালীর মির্জাগঞ্জে স্থানীয় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে অনুদানের চেক ও খেলোয়ারদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও উপজেলা পর্যায়ের সব দফতর প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) মির্জাগঞ্জ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব অনুদানের চেক ও ক্রীড়াসামগ্রী বিতরণ করেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো: রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো: আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা অফিসার মো: আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মো: মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফরাজীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেয়ার নির্দেশনা প্রদান করেন সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী।

পরে সভা শেষে সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী ৩৫ জন অসহায় ও দরিদ্র ব্যক্তির মাঝে চেক বিতরণ করেন।