
জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল থেকে চুরি হওয়া ২৫ মিটার জায়ান্ট ইলেকট্রিক কেবল উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে বেজার আওতাভুক্ত নির্মাণাধীন ‘ইনভেস্টর ক্লাব’ থেকে হাইড্রোলিক স্ট্যাটিক পাইল ড্রাইভার মেশিনে স্থাপন করা ২৫ মিটার ফাইভ ফেস ১২০ আরএম ইলেক্ট্রিক ক্যাবল চোরেরা চুরি করে নিয়ে যায়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, বেজার আওতাভুক্ত নির্মাণাধীন ‘ইনভেস্টর ক্লাব’ থেকে জায়ান্ট ইলেকট্রিক ক্যাবল চুরির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জোরারগঞ্জ থানা ও চরশরৎ ক্যাম্প পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। পরে ক্যাবলটি ইকোনমিক জোনের জঙ্গলাকীর্ণ পথ থেকে উদ্ধার করা হয়।
চোরেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। চোরাই ক্যাবলের মূল্য প্রায় ৪ লাখ টাকা। চোরদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।








