জুয়া, পুলিশ
জুয়া খেলারত অবস্থায় ১২ জন জুয়াড়িকে আটক। নয়া দিগন্ত

কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১২ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। 

Advertisement

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ঝগড়ারচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ঝগড়ারচর গ্রামের মো: ওহেদুজ্জামান ওরফে অমেল মিয়া (৩০), মো: পাঞ্জু মিয়া (৩৫), মো: মজিয়ার আলী (৩৩), মো: মহিউদ্দিন (৫০), মো: মানিক মিয়া (৪৩), মো: মানিক মিয়া (২৮), মো: ফরহাদ হোসেন (৪০), মঞ্জু মিয়া (৩২), মো: হাসেম মিয়া (৫০) ও মো: বাবুল মিয়া (৪৫)।  এছাড়া ঝগড়ারচর মাঝিপাড়া এলাকার মো: এরশাদুল (২৮) ও মো: আনিছুর রহমান (২৭) রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রৌমারী থানা পুলিশের রাত্রিকালীন বিশেষ অভিযান ও নিয়মিত ডিউটির অংশ হিসেবে ঝগড়ারচর এলাকায় একটি জুয়ার আসরে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে জুয়া খেলারত অবস্থায় ১২ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। এ সময় নগদ ১০ হাজার ৪০ টাকা জব্দ করা হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কাউসার আলী জানান, পুলিশ ২৪ ঘন্টা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে। জুয়া ও মাদকের বিরুদ্ধে সার্বক্ষণিক পুলিশ সজাগ রয়েছে। তবে, আটক ব্যক্তিদের অধিকাংশের বাড়ি ঝগড়ারচর ও ঝগড়ারচর মাঝিপাড়া এলাকায়। অভিযানের সময় জুয়ার আসর থেকে নগদ ১০ হাজার ৪০ টাকা জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে।