হাটহাজারীতে সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা
সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা নয়া দিগন্ত

চট্টগ্রামের হাটহাজারীতে পাইপের মাধ্যমে বালু তুলে পুকুর ভরাটের দায়ে মো: বাবর (৪০) নামে এক ব্যাক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমানের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পূর্ব মেখল এলাকায় এ অভিযান চালানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, ‘মোবাইল কোর্ট অভিযোগের সত্যতা পায় এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ও জলাধার সংরক্ষণ আইন ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়। মামলায় পূর্ব মেখল এলাকার বদু মিয়ার ছেলে মো: বাবরকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। আগামি সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট পুকুর পূর্বাবস্থায় ফিরিয়ে আনার নির্দেশনা দেয়া হয়েছে।’