সড়ক দুর্ঘটনা
দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ ও মোটরসাইকেল নয়া দিগন্ত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মো: আমির উদ্দিন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) শায়েস্তাগঞ্জ থানাধীন পশ্চিম বড়চর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ফোর এস ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আমির উদ্দিন হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের এতাবারপুর গ্রামের খাদিম মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আমির উদ্দিন নম্বরবিহীন একটি মোটরসাইকেলযোগে শায়েস্তাগঞ্জ নতুনব্রিজের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি অজ্ঞাতপরিচয় ট্রাকের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আমির উদ্দিন নিহত হন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।