মাদক
নীতপুর বিওপি। নয়া দিগন্ত

নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (১৬বিজিবি) নিতপুর ক্যাম্পের টহলদল। 

Advertisement

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে নিতপুর বিওপির টহল কমান্ডার সুবেদার আব্দুল জাব্বারের নেতৃত্বে একটি বিশেষ টহল দল কাটাপুকুর নামক স্থানে অভিযান পরিচালনা করে ১১৩ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের আটক করে। 

আটকরা হলেন পশ্চিম হরিপুর গ্রামের আতাউর রহমানের ছেলে মারুফ হোসেন (২২) ও সাপাহার উপজেলার কালাইবাড়ি এলাকার তরিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২৮)।

আটকদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। 

১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু, মাদকপাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে কোনো ছাড় নেই বলেও তিনি জানান।